শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

১৩ কোটি ডোজ করোনা টিকা ধ্বংস করবে জনসন

গুণগত মান নিয়ে সমস্যা থাকার কারণে জনসন অ্যান্ড জনসনের একটি কারখানায় উৎপাদিত প্রায় সাড়ে ১৩ কোটি ডোজ করোনা টিকা ধ্বংস করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

এবিসি নিউজ জানায়, এসব টিকা ২০২১ সালের আগস্ট থেকে এ বছরের ফেব্রুয়ারির মধ্যে উৎপাদিত হয়েছে। তবে মান নির্ণয় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এসব টিকা।

এর আগে, একই কারখানায় তৈরি ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডোজ টিকাতেও সমস্যা দেখা দিয়েছিল। এ বছরের মে মাসে মার্কিন সংসদের এক প্রতিবেদন থেকে জানা যায়, জনসন অ্যান্ড জনসন কোম্পানির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা পণ্যের মান নিয়ন্ত্রণের সমস্যাকে আড়ালের চেষ্টা করেছে।

প্রতিষ্ঠানটি বলছে, এসব টিকা বাজারে প্রবেশ করেনি। এছাড়াও যে কারখানায় এ সমস্যা দেখা দিয়েছে, তাদের সঙ্গে করোনা টিকা উৎপাদন চুক্তি বাতিল করবে জনসন অ্যান্ড জনসন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com