বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

টাঙ্গাইলের মির্জাপুরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনের ছাপানো অনুলিপি বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চে ভাষনের ছাপানো অনুলিপি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে মির্জাপুর সরকারি কলেজের  শহীদ ভবানী প্রসাদ সাহা রবি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাসের উদ্যোগে এই অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্ত্রতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহামুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সাবেক মেয়র মোশারফ হোসেন মনি, আয়োজক অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মির্জাপুর কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রমুখ।
পরে উপজেলার ১৭০ টি প্রাথমিক বিদ্যালয়, ৫৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪ টি মাদ্রাসা এবং ৮ টি কলেজের প্রতিনিধিদের হাতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের ছাপানো অনুলিপি তুলে দেন প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি ও অতিথিবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com