বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

২৬তম বাণিজ্যমেলায় বিসিকের স্বর্ণপদক অর্জন

২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশ নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সংরক্ষিত স্টল ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছে।

বিসিকের দৃষ্টিনন্দন স্টল মেলার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি স্টলে প্রদর্শিত পণ্য ও সেবার মান দর্শকদের প্রশংসা অর্জন এবং মেলার সার্বিক সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ পদক দেওয়া হয়।

গত (৩১ জানুয়ারি)  সোমবার  মেলার সমাপনী অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী প্রধান অতিথি এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ট্রফি তুলে দেন।

এবার বিসিক স্টলের মাধ্যমে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য ও কিছু ঐতিহ্যবাহী পণ্যের ব্র্যান্ডিং কার্যক্রমসহ বিসিকের কার্যক্রম ও সেবাসমূহ প্রচার এবং উদ্যোক্তাদের শিল্প নিবন্ধন (স্পট রেজিস্ট্রেশন) দেওয়া হয়েছে।

এছাড়া বিসিকের মৌমাছি পালন কর্মসূচির আওতায় পরিচালিত মৌমাছি পালন কেন্দ্রের উৎপাদিত মধু নির্ধারিত মূল্যে বিসিক স্টলে বিক্রি ও প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছিল।

এ ট্রফি অর্জন দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পখাতের উন্নয়নে বিসিকের কার্যক্রমকে আরও বেগবান করবে। মেলার পরবর্তী আসরে সিএমএসএমই উদ্যোক্তাদের পণ্যের প্রচার, প্রসার ও বাজারজাতকরণে আরও বৃহৎ পরিসরে সুযোগ সুবিধা দেওয়ার উদ্যোগ নেবে বিসিক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com