বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

সোনাইমুড়ীতে কিশোরগ্যাংয়ের ৩ সদস্য অস্ত্রসহ আটক

নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে নোয়াখালী ডিবি পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে আজ (২ আগস্ট) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২নং নদোনা ইউপির পুর্ব কালুয়াই গ্রাম থেকে অস্ত্র বেচা-কেনা কালে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো কালুয়াই গ্রামের রফিক উল্যার ছেলে ফাহাদ হোসেন (১৯), একই গ্রামের শরাফত হোসেনের ছেলে নাহিদ (১৯) ও সরাফতের ছেলে আজিম (২০)।

এ সব বিষয় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সোনাইমুড়ী থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ মোঃ শহীদুল ইসলাম পিপিএম।

তিনি জানান, ধৃত আসামি ফরহাদ হোসেনের দেহ তল্লাশী করে তার হাতে থাকা একটি সাদা রংয়ের শপিং ব্যাগ হতে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়। ফাহাদের সাথে থাকা কিশোরগ্যাংয়ের অপর সদস্য আজিমকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক তাদের রান্না ঘরের মাচা উপর থেকে আরেকটি দেশীয় তৈরি লোহার পাইপগান উদ্ধার করা হয়। এ সময় ডিবি পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে অত্র থানায় অস্ত্র আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com