মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব উপলক্ষে কলকাতার অভিনেত্রী ন্যান্সি রায়ের একক নাটক অপরাজিতা পরিবেশিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব উপলক্ষে পরিবেশিত হয়েছে কলকাতার অভিনেত্রী নেন্সি রায়ের পরিবেশনায় একক নাটক অপরাজিতা।গতকাল (২৮ জুলাই) বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মহসিন অডিটোরিয়াম ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব শুরুতে শ্রীমঙ্গল নৃত্যাঙ্গন এর পরিবেশনায় নৃত্যনাট্য ‘জয় বাংলা’ মঞ্চায়নের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়।

এর পর মঞ্চে কলকাতার স্বপ্নসূচনার পরিবেশনায় একক নাটক ‘অপরাজিতা’ মঞ্চায়ন হয়। নাটকটি রচনা করেন নীতিশ সেন এবং নির্দেশনায় নাটকের অভিনেত্রী ন্যান্সি রায় নিজেই।

শ্রীমঙ্গল থিয়েটারের আহবায়ক আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল থিয়েটারের সদস্যসচিব কামরুল হাসান দুলনের সঞ্চালনায় মৈত্রী উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, কবি নৃপেন্দ্র লাল দাশ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর শান্তনু প্রমুখ।

অনুষ্ঠান সমাপ্ত লগ্নে প্রধান ও বিশেষ অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ ছাড়া প্রধান অতিথির হাত থেকে নৃত্যাঙ্গন এর পরিচালক সাজু দেব এবং ‘অপরাজিতা’ নাটকের ন্যান্সি রায় ও বাবুল দেবকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com