সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

কিশোর গ্যাং এর উৎপত্তি ইভটিজিং প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লোহাগাড়ার ইউএনও` বিশেষ অভিযান

চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর গ্যাং এর উৎপত্তি ইভটিজিং প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের দোকানিদেরকে অকারণে কোনো আড্ডা যাতে না হয় সেজন্য সতর্ক করে দেওয়া হয়।

গতকাল (২৮ জুলাই) বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ। অভিযানকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়াসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান,উপজেলার পদুয়া এ.সি.এম. উচ্চ বিদ্যালয়, উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়, শামসুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় ইভটিজিং প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ইভটিজিং প্রতিরোধে এধরণের অভিযান অব্যাহত থাকবে। মানসম্মত শিক্ষা নিশ্চিতে এবং উন্নত জাতি গঠনে এর বিকল্প নেই বলেও তিনি জানান। এ ধরণের অভিযান পরিচালনার করায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ধন্যবাদ জানান। এলাকাবাসীও এ অভিযানে বেশ সন্তোষ প্রকাশ করেন। তারা মনে করেন, এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে এবং ইভটিজিং সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব হবে বলে তারা মনে করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com