শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

নড়াইলের দিঘলিয়া সাহা পাড়ায় হামলার ঘটনায় আটক ৫ জনকে ৩দিনের রিমান্ড দিয়েছে আদালত

নড়াইলে ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগস্থ বাড়িঘর, দোকান ও মন্দির ভাংচুরের ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আজ সোমবার বিকালে লোহাগড়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মোঃ মোরশেদুুল আলমের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

বিচারক শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত যে, গত ১৫ জুলাই লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলে সাহাপাড়ার গোবিন্দ সাহা, তরুণ সাহা, দিলীপ সাহা, পলাশ সাহার বাড়িসহ বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করে তৌহিদী জনতা। এর মধ্যে গোবিন্দাসাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ভাংচুর আগুনের ঘটনায় লোহাগড়া থানার এসআই মাকফুর রহমান বাদী হয়ে লোহাগড়া থানায় ১৭ জুলাই ২৫০ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করে (মামলা নং-৯)। পুলিশ এ ঘটনায় ব্যবসায়ী রাসেল মৃধা (৩৮) , মোঃ সাইদ শেখ (২৫০), রেজাউল শেখ( ৪০),মাসুম বিল্লাহ ( ৩২) ও কবির গাজী (৩২)সহ ৫ জনকে গ্রেফতার করেছে।

অপরদিকে সাহা পাড়ার অশোক সাহার ছেলে কলেজ ছাত্র আকাশ সাহা ফেসবুকে মহানবী (সা:)-কে নিয়ে কটুক্তির অভিযোগে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করে দাঙ্গা সৃষ্টির অপরাধ’ সংক্রান্ত মামলা হয়েছে । ১৬ জুলাই লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেন দিঘলিয়া গ্রামের সালাহ উদ্দিন কচি সরদার। ১৬ জুলাই রাতে খুলনা থেকে আকাশ সাহাকে গ্রেফতার করে। ১৭ জুলাই বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুুল আলমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই মাকফুর
রহমান সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি শেষে তিনদিনের মঞ্জুর করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com