শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

বন্যা দুর্গত মানুষের জন্য যশোর জেলা বিএনপির ২০ লক্ষ টাকার আর্থিক সহযোগিতা প্রদান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর,কেন্দ্রীয় ত্রাণ কমিটির প্রধান সমন্বয়ক এবং স্থায়ী কমিটির সদস্য, ইকবাল হাসান মাহামুদ টুকু,ত্রাণ কমিটির সদস্য এবং স্থায়ী কমিটির সদস্য বাবু নিতায় রায় চৌধুরী ও ত্রাণ কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদকঃ শহীদ উদ্দিন চৌধুরি এ্যানি’র নিকট যশোর জেলা বিএনপির পক্ষ থেকে ২০ লক্ষ্য টাকার চেক হস্তান্তর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক- অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদকঃ এ্যাডঃ আসাদুজ্জামান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকঃ আমিরুজ্জামান খাঁন শিমুল, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড, ‌সাবেক সফল ছাত্রনেতা, হরিনাকুন্ডু উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতিঃ এ্যাডঃ এম.এ মজিদ, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতিঃ মেহেদী হাসান রনি সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের কে বলেন‌– দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায়, যশোর জেলা বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের সহায়তায় ত্রান (অনুদান) সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল। আমাদের আহবানে সাড়া দিয়ে যশোরবাসী যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন, তারজন্য ব্যক্তিগতভাবে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

গনমাধ্যমের বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা, আমাদের এ কর্ম তৎপরতা জনগনের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরবার জন্য।

কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীর প্রতি, আপনাদের আন্তরিকতা ও সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব হতো না কাঙ্খিত এ লক্ষ্যে পৌছানো।

জনগনের দল হিসেবে বিএনপি যেকোন সংকট-সংগ্রামে অতীতেও জনগনের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com