শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

টেকনাফে র‌্যাবের অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ৩টি দেশীয় অস্ত্র ও১৮ হাজার ইয়াবাসহ জাফর আলম ওরফে কালাবুলু(৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গত শুক্রবার দুপুরে র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ পশ্চিম আলীখালী ঠাকুরের পাহাড়ের পাদদেশে এক অভিযান পরিচালনা করে।

এসময় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য ওই স্থানে অবস্থান করছে মর্মে অবগত হয়ে সেখানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার পরিচয় জাফর আলম প্রকাশ কালাবুলু(৩০) বলে জানান। তিনি টেকনাফ উপজেলার উত্তর আলীখালী গ্রামের নুরুল কবিরের ছেলে।

এ সময় আটক ব্যক্তির হেফাজতে থাকা বস্তা তল্লাশি করা হলে ৪ রাউন্ড গুলি, ৩টি দেশীয় ওয়ান শুটার গান ও ১৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতি. পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক বিজ্ঞপ্তিতে জানান, আটক জাফর আলম প্রকাশ কালাবুলু টেকনাফের কুখ্যাত সন্ত্রাসী শাহ আলম ডাকাত গ্রুপের একজন সক্রিয় সদস্য, চিহ্নিত ডাকাত ও মাদক ব্যবসায়ী।

তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।ধৃত আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য টেকনাফ মডেল থানায় অভিযোগ দাখিল করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com