বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

সোনাইমুড়ীতে আ’লীগের কমিটি গঠন এবং সম্মেলন স্থগিত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।গতকাল (২ জুলাই) শনিবার বিকেলে সোনাইমুড়ী উপজেলা আওয়মীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের ও সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু বলেন, তৃনমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানিয়েছেন, দলের বাহিরের লোকজনদের থেকে ভোটার আইডি নিয়ে তালিকা প্রস্তুত করা হয়েছে। তাই আপাতত ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন স্থগিত করা হয়েছে। এই নিয়ে আমাদের উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নেওয়ার পর নির্দেশনা মোতাবেক পৌরসভা সহ বিভিন্ন ওয়ার্ডের সম্মেলনের অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে।

জানা যায়, আসন্ন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে উপজেলার ৯০ টি ওয়ার্ড কমিটি ও পৌরসভার ৯টি কমিটির মধ্যে অধিকাংশ কমিটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ড সহ কয়েকটি ইউনিয়নের ওয়ার্ড কমিটি স্থগিত করা হয়েছে। যদিও আগামী কয়েকদিনের মধ্যে ইউনিয়ন কমিটি গঠনের কাউন্সিল শুরু হওয়ার কথা ছিলো।

আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছিলো। হঠাৎ কমিটি গঠন স্থগিত করায় অনেক নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে।

উল্লেখ্য সাম্প্রতিককালে বিভিন্ন ওয়ার্ডে বিগত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী দিয়ে গ্রুপিং করা (ভাইয়া গ্রুপ), ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিগত কমিটির নেতাকর্মীদের বাদ দিয়ে দলের বাহিরের লোকদের দিয়ে কমিটি গঠনের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের নিকট বেশ কিছু অভিযোগ দেয় তৃণমূল নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com