সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে নড়াইলেন বর্ণাঢ্য র‍্যালী সহ বিভিন্ন আয়োজন

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে নড়াইলে বিভিন্ন আয়োজন করা হয়েছে।

২৫ জুন (শনিবার) এ উপলক্ষ্যে জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে কেন্দ্রীয় কর্মসুচির সাথে মিল রেখে, মাওয়া ও জাজিরা পয়েন্টে মূল অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন, বর্নাাঢ্য আনন্দ র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাতে আতশবাজি প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে কেন্দ্রীয় কর্মসুচির সাথে মিল রেখে, মাওয়া ও জাজিরা পয়েন্টে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন শেষে  নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বর্নাঢ্য আনন্দ র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহম্মদ ষ্টেডিয়ামে এসে শেষ হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড সুবাস চন্দ্র বোস,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) শাশ্বতী শীল, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ আলমগীর সিদ্দিকী সদর উপজেলাআওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ অচীন চক্রবর্তী,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবির টুকু, সরকারি কর্মকর্তা-কর্মচারি,বীর মুক্তিযোদ্ধা, জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ,আইনজীবি,সুশীল সমাজের প্রতিনিধি, গনমাধ্যমকর্মি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিকালে বীরশ্যেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান, রাতে আতশবাজি প্রদর্শনের আয়োজন করা হবে।

এ উপলক্ষ্যে নড়াইলে আলোকসজ্জাসহ ফেস্টুন ও প্লাকার্ড দিয়ে বিভিন্ন সড়ক, স্থাপনা সজ্জিত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com