বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

খুলনা শিপইয়ার্ডে মোংলা বন্দরের জন্য নির্মিতব্য সার্চ এন্ড রেসকিউ ভেসেলের কিল লেয়িং অনুষ্ঠিত

মোংলা বন্দর কর্তৃপক্ষের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক নির্মিতব্য একটি সার্চ এন্ড রেসকিউ ভেসেল এর কিল লেয়িং অনুষ্ঠান আজ (মঙ্গলবার) দুপুরে শিপইয়ার্ড চত্বরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী সিদ্ধান্তে ১৯৯৯ সালে খুলনা শিপইয়ার্ডকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ প্রতিষ্ঠান বর্তমানে তার গৌরব ফিরিয়ে এনে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একসময়ের মৃত প্রায় মোংলা বন্দর এখন ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে বন্দরে জাহাজের কোন জট নেই। এই বন্দরে আটটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। মোংলা বন্দরে অত্যাধুনিক ৭৫টি কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং উপকরণ যুক্ত হয়েছে। এছাড়া বন্দরের জন্য ৬টি ভেসেল নির্মাণ করা হবে। যার মধ্যে আজ একটির নির্মাণ কাজ উদ্বোধন করা হলো। মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে এই ভেসেল একটি বড় অর্জন।

তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধন হলে মোংলা বন্দরের গুরুত্ব আরো বেড়ে যাবে। এই বন্দর আমদানি ও রপ্তানিকারকদের চাহিদা পূরণে সক্ষম হবে। বন্দরে আমদনিকৃত গাড়ির পার্কিং ক্ষমতা ইতোমধ্যে ১৫ হাজারে উন্নীত হয়েছে। খুলনা শিপইয়ার্ড নির্ধারিত সময়ের মধ্যে সার্চ এন্ড রেসকিউ ভেসেল নির্মাণ শেষ করে মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে বলে তিনি এসময় আসা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা নৌঅঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ আনোয়ার হোসেন। খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম সামছুল আজীজ এতে সভাপতিত্ব করেন। কিল লেয়িং অনুষ্ঠানে খুলনা শিপইয়ার্ড এর উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোংলা বন্দর কর্তৃপক্ষের জন্য নির্মিতব্য সার্চ এন্ড রেসকিউ ভেসেল একটি সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ জাহাজ যাতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজিত হবে। জাহাজটি জার্মান ডিজাইন প্রতিষ্ঠান ঞবপযহড়ষড়ম ঝবৎারপবং এসনঐ এর ডিজাইনে নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে সার্চ এন্ড রেসকিউ মেশিন এবং মেরিটাইম সার্ভিলেন্স প্রভৃতি কার্যাদি দক্ষতার সাথে সম্পন্ন করা সম্ভব হবে, যা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

নির্মিতব্য ভেসেলটির দৈর্ঘ্য ২৭.৭৫ মিটার, প্রস্থ ৬.২০ মিটার, গভীরতা ৩.৪২ মিটার, ড্রাফট ১.৮৫ মিটার। প্রোপালশন টুইন স্ক্রু ফিক্সড পিচ প্রোপেলার সংযুক্ত ভেসেলটির সর্ব্বোচ গতি হবে ঘন্টায় ২৫ নাটিক্যালমাইল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com