মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

নরসিংদীর প্রবীন সাংবাদিক নিবারণ রায়কে সংবর্ধনা

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ পাওয়ায় নরসিংদীর প্রবীন সাংবাদিক দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সভাপতি নিবারণ রায়কে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল (১৩ জুন) সোমবার বিকালে সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা, সদর উপজেলা ও শহর কমিটির পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়।

শহরের স্টেশন রোডে সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় নিবারণ রায়কে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সিনিয়র সহ সভাপতি রায়পুরা কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন। এসময় ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক আজাহার উদ্দীন, সদর শাখার সভাপতি সুপদ কুমার সাহা, সাধারণ সম্পাদক টিএইচ আজাদ, শহর কমিটির সভাপতি দিলীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক জব্বার মিয়া, জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক রতন কুমার চক্রবর্তী প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com