বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

ইউজিসি আয়োজিত সংশোধিত উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা সভায় খুবির প্রকল্পের অগ্রগতি উপস্থাপন

১৩ জুন (সোমবার) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত সংশোধিত উন্নয়ন প্রকল্পের মে-২০২২ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সচিব মো. আবু বক্কর ছিদ্দীক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশোধিত উন্নয়ন প্রকল্পের মে-২০২২ পর্যন্ত অগ্রগতি উপস্থাপন করেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক ড. দূর্গা রানী সরকার। সভায় ইউজিসির সচিব ড. ফেরদৌস জামানসহ ৪২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ এ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

এ সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, পাওয়ার পয়েন্টে অগ্রগতি উপস্থাপন করেন অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান।

সভায় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মু. মাহবুবুস সোবহান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com