বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সন্তুষ্টি প্রকাশ

খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন মাসের সভা গতকাল (১২ জুন) রবিবার সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। রূপসা, তেরখাদা ও বটিয়াঘাটা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনায় সভায় সন্তুষ্টি প্রকাশ করা হয়। সভায় পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। তিনি মাদক এবং অপমৃত্যু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সের মানুষের জন্য বুস্টার ডোজ দেয়ার কার্যক্রম চলছে। তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। খুলনা মহানগরীতে এ পর্যন্ত ৩৪ লাখ ৭২ হাজার ৭২৫ ডোজ টিকা প্রদান করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ১৫ শতাংশ মানুষকে বুস্টার ডোজ এবং ৭৩ শতাংশ মানুষকে দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

খুলনা জেলার কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, সুন্দরবনে মাছ আহরণ সরকারি ভাবে তিন মাস বন্ধ ঘোষণা সত্তে¡ও রাতের বেলা সুন্দরবনে চিংড়িসহ বিভিন্ন মাছ ধরা অব্যাহত আছে। বন বিভাগের মাধ্যমে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে তিনি সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো অপরাধ যাতে না ঘটতে পারে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। নগরীর ডাকবাংলা ও এর আশেপাশের এলাকায় রাস্তার ওপর ভ্রাম্যমাণ বাজার এবং নির্মান সামগ্রী অবৈধভাবে থাকার কারনে রাস্তা সংকুচিত হয়ে যান চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। তিনি কেএমপি কে এ ব্যাপারে কার্যকর ব্যাবস্থা নিতে অনুরোধ জানান।

সভায় বিগত মাসে খুলনা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল। এ সময় জানানো হয় খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত মে মাসে ১৭০টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত এপ্রিল মাসে দায়ের হওয়া মামলা থেকে ৩টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে মে মাসে ১৩১টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত এপ্রিল মাসে দায়ের হওয়া মামলা হতে একটি কম।সভায় জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ গ্রহণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com