বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

বিশ্বনবীকে কটুক্তি অবমাননায় মনিরামপুরে উলামায়ে কেরামের  বিক্ষোভ সমাবেশ 

সম্প্রতি ভারতের উগ্র সাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কতৃক মহানবী হযরতমুহাম্মদ (সা.) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রাযি.) কেসম্প্রতি নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে ভারতীয় পণ্য বয়কট এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব ও প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছেন মনিরামপুরের আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লীরা।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের এই ঘটনা বিশ্ব  মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না।বিশ্বনবীর অবমাননার ঘটনা অসভ্যতাকেও হার মানিয়েছে। ভারত সরকারকে এর চরম মূল্য দিতে হবে।
নবী (সঃ) ও তার পরিবারের শানে এহেন অসভ্য কর্মকাণ্ডের  জন্য সৌদী আরব, ওমান, বাহরাইন, জর্ডান,লিবিয়া,আফগানিস্তান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার, কুয়েত, ইরানসহ বিভিন্ন মুসলিম বিশ্ব রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানালেও  বিশ্বের অন্যতম মুসলিম প্রধান রাষ্ট্র বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি। আমরা বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন মনিরামপুর মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মুফতী ইয়াহইয়া সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন মাদানী নগর মাদ্রাসার মুহতামিম মাওলানা রশিদ বিন ওয়াক্কাস সাহেব, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা ইব্রাহিম, মাওলানা তৈয়বুর রহমান, মনিরামপুর কারীমীয়া ক্যাডেট মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান কবীর সহ শত শত আলেম উলামা ও হাজার হাজার তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com