শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

ভারত থেকে এলো প্রাথমিকের ৫ লক্ষ ২৯ হাজার বই

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রাথমিক বিদ্যালয়ের ৫ লক্ষ ২৯ হাজার ৮৩৩টি বই আমদানি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। নিদিষ্ট চুক্তিতে ভারতে ছাপানো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বইগুলো গতকাল (৩০ ডিসেম্বর) বহস্পতিবার বেনাপোল বন্দর থেকে খালাশ করা হয়েছে।

বন্দরের ২৭ নং পণ্যগারের ইনচার্জ (ট্রাফিক ইন্সপেক্টর) মো. আব্দুল হাফিজ জানান, বইয়ের আমদানিকারক প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের কৃষ্ণা ট্রেডার্স। বইয়ের আমদানি মূল্য ১ লাখ ৩০ হাজার ৬৬৬ ইউএস ডলার। বন্দর থেকে বইগুলো খালাশের সময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কন্ট্রোলার ওফ প্রডাকশন সাইদুর রহমান।

বইয়ের সাপ্লায়ার বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল হক বলেন, যদিও আমরা বইগুলো একটু দেরিতে পেয়েছি তারপরও প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগ সফল করতে আমরা যথাসময়ে পাঠ্যপুস্তকগুলো যথাস্থানে পৌঁছে দেব। সেই অনুযায়ী দ্রুত কাজ চলমান রয়েছে।

বই সরবরাহের দায়িত্বে নিয়োজিত সি এন্ড এফ এজেন্ট বেনাপোলের মেসার্স এ্যানেস্ক ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধিকারী ফারুক হোসেন উজ্জল বলেন, ভারত থেকে আমদানিকৃত বই সারা দেশে নতুন বছরে উৎসবের সহিত বিতরণ করা হয়, যার উদ্বোধন করে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমন একটি মহৎ কাজে আমি নিজে অংশীদার হতে পেরে গর্বিত। যে সব বই ইতিমধ্যে আমদানি হয়েছে তা গতকাল (৩০ই ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ ১১টি ট্রাকে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানোর লক্ষ্যে বন্দর থেকে খালাস নেয়া হয়েছে। আশাকরছি নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com