মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় মাদ্রাসা ছাত্রীকে দফায় দফায় ধর্ষণের অভিযোগে আটক ২

খুলনা জেলার ডুমুরিয়ায় উপজেলার সপ্তম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে দফায় দফায় ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার শোভনা ইউনিয়নের চিংড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই ছাত্রী ও তার পরিবার সূত্রে জানা যায়, চিংড়া গ্রামস্থ হতদরিদ্র এক পিতার ১৬ বছর বয়সী মেয়ে গত রমজান মাসে মাদ্রাসা ছুটি থাকা সুবাদে প্রতিবেশী সিরাজুল গাজীর বাড়িতে গৃহস্থলী কাজে যায়। এমতাবস্থায় ২২ রমজান উপজেলার বাগদাড়ি এলাকার গরু ব্যবসায়ী মহিদুল মোড়ল ও কারিমুল শেখ ওই বাড়িতে বেড়াতে যায় এবং কাজের মেয়ে মাদ্রাসা ছাত্রীকে দেখা মাত্রই তার প্রতি কুদৃষ্টি পড়ে।

এরপর গেল ঈদুল ফিতরের দিন সিরাজুলের স্ত্রী ইরানি বেগম অসৎ উদ্দেশ্যে বেড়ানোর কথা বলে ওই মেয়েকে নিয়ে বাগদাড়ি এলাকায় যায়। রাতে কারিমুল শেখের একটি নির্জন ঘরে প্রথমে ওই মেয়েকে, পরে গরু ব্যবসায়ী মহিদুল মোড়লকে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে ছিটকিনি দিয়ে দেয়। রাত তিনটার দিকে বাড়ির মালিক কারিমুল ওই ঘরে প্রবেশ করলে মহিদুল বেরিয়ে আসে এবং পর্যায়ক্রমে তারা ধর্ষণ করে।

এরপর ২১ মে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আবারও মহিদুল মোড়ল তাকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল যোগে তুলে নিয়ে যায়। সন্ধ্যার পর স্থানীয় জনৈক রাশেদুলের ঘেরের বাসায় নিয়ে ধর্ষণ করে। একই রাত দুইটার দিকে ধর্ষণে সহযোগী ইরানি বেগমের স্বামী সিরাজুল গাজী ও ভাড়ায় মোটরসাইকেল চালক মনি গাজী ঘটনাস্থলে গিয়ে ওই মেয়েকে উদ্ধার করে বাড়ি আনার পথে সাহস ইটভাটার নিকটে পৌঁছে ওই দুইজন তাকে আবারও ধর্ষণ করে।

এরপর ভোর রাতে তাকে বাড়ি ফিরিয়ে দেয়। বিষয়টি জানাজানির পর ওই ছাত্রী বাদী হয়ে ধর্ষণের অভিযোগে ঘটনার সাথে জড়িত ৫ জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করে। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com