বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

কাউন্সিলর কর্তৃক সরকারি জমি দখলকারী  আখ্যা দিয়ে মানবন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি জমি দখলকারী আখ্যা দিয়ে ফুলবাড়ী পৌরসভার ০২নং ওয়ার্ডের কাউন্সিলর এর বিরুদ্ধে চাঁদপাড়া গ্রামের কতিপয় যুবক গ্রামের একাংশকে মিথ্যা তথ্য মানবন্ধনের প্রতিবাদে ফুলবাড়ী প্রেসক্লাবে পৌর কাউন্সিলর মোঃ মাজেদুর রহমানের সংবাদ সম্মেলন করেন।
গতকাল শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাবে সরকারি জমি দখলকারী আখ্যা দিয়ে ফুলবাড়ী পৌরসভার ০২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিপক্ষের মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনে পৌর কাউন্সিলর মোঃ মাজেদুর রহমান প্রকৃত তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি জমির কাগজপত্রের তথ্য তুলে ধরে বলেন, গত ২৫/০৫/২০২২ইং তারিখে উপজেলা পরিষদ চত্তরে আমার বিরুদ্ধে সরকারি জমির মাঠ দখলের মিথ্যা অভিযোগে প্রতিপক্ষরা মানববন্ধন করেছে, গ্রামবাসীর একাংশকে ভূল তথ্য দিয়ে সামাজিকভাবে আমাকে হেয় করার ষড়যন্ত্রে প্রতিপক্ষরা উঠে পড়ে লেগেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি প্রকৃত তথ্য তুলে ধরে বলেন, বিনিময় দলিল মূলে সুজাপুর মৌজার ১৯২ সি,এস, এস.এ ২৬২ ও ২৬৬ খতিয়ানে ১৮১৬ দাগে মোট ২.৭৮একর জমি প্রাপ্ত হই। ১৯৬৪ সাল থেকে ওই জমি ভোগ দখল করে আসছি। চলতি বাংলা ১৪২৯ সন পর্যন্ত সরকারি খাজনাও পরিশোধ করেছি। নিজ নামে মাঠ পর্চাও হয়েছে। যাহার খতিয়ান নং- ৯৫০৫, বর্তমান দাগ-৯৫১৮,৯৫১৯,৯৫২০ এই মোট জমি ২.৭৮ শতক। কিন্তু গ্রামের একাংশ লোকজনকে কতিপয় অসাধু সুদ ব্যবসায়ী  একতরফা ভাবে ভূল বুঝিয়ে একটি কুচক্রি মহলের প্রবঞ্চনায় খাস জমি বলে প্রচার চালিয়ে এই মানববন্ধন করেন।
গত মার্চ মাসে ১৮১৫ দাগের জায়গাটি  শ্মশান কমিটিকে ব্যবহারের জন্য মৌখিক অনুমতি দেয় উপজেলা প্রশাসন। তখন শ্মশান কমিটি উক্ত জমি বাঁশের বেড়া ঘেরা দিয়ে তার  ১৮১৬ দাগের কিছু অংশ জমি তারা ঘেরার ভেতরে ঢুকিয়ে নেয়। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। সেই প্রেক্ষিতে গত ০২/০৪/২০২২ইং তারিখে উপজেলা সার্ভেয়ার, পৌর সার্ভেয়ার, আশে পাশের জমির মালিকগণ ও শ্মশান কমিটির উপস্থিতিতে ১৮১৬ দাগের সীমানা নির্ধারণ ও নকশা করে দেন। একইভাবে ১৮১৫ দাগের জায়গা মাপযোগ করে শ্মশান কমিটিকে বুঝিয়ে দেন। তার জমির সীমানা নির্ধারণ না হওয়ায় কিছু অংশ দীর্ঘদিন পরিত্যাক্ত অবস্থায় ছিল যা অনেকেই ব্যবহার করতো। উপজেলা প্রশাসন কাউন্সিলরের জমির সীমানা নির্ধারণ করে দেওয়ায় ওই জমিতে কাউন্সিলর ধৈঞ্চা চাষ ও গাছ রোপন করেন।
দলিলপত্র ছাড়াই কাউন্সিলরের বৈধ সম্পত্তিকে খাস জমি হিসেবে প্রচার করা প্রতিপক্ষের মোটেই ঠিক হয়নি। তার সুনাম ক্ষুন্ন করতেই কিছু অসৎ লোকজনদেরকে ভূল বুঝিয়ে এবং তার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই মানবন্ধন করেন। তিনি তাদের এই কর্মকান্ডের বিরুদ্ধে আইনগতব্যাবস্থা নিবেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ মোকলেছার রহমান, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র ফুলবাড়ী পৌরসভা, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, মোঃ মোশারফ হোসেন (সহকারী প্রধান শিক্ষক সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়), মোঃ শফিউদ্দিন, আলহাজ¦ আব্দুল খালেক মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com