বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

স্বাস্থ্য সেবা ও জেলার সার্বিক উন্নয়নে এমপি রমেশ কে সংবর্ধনা

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বি.এম.এ) ঠাকুরগাঁও এর আয়োজনে আধুনিক ঠাকুরগাঁওয়ের রুপকার,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সম্মানিত সদস্য, ঠাকুরগাঁও-০১ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্বায়ী কমিটির সভাপতি-রমেশ চন্দ্র সেন এমপিকে স্বাস্থ্য সেবা ও অন্যান্য খাতে সার্বিক উন্নয়নে অবিস্মরণীয় অবদানের জন্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ক্যান্টিন সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডাঃ মোঃ খাইরুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি রমেশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি বিভাগে উন্নয়ন করেছেন আমি শুধু তিনার কাছ থেকে সর্বান্তক সহযোগীতা পেয়ে ঠাকুরগাঁও-০১ আসনটিকে সর্বক্ষেত্রে উন্নয়ন করার চেষ্টা করছি।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশী। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অরুণাশু দত্ত টিটো। সাধারণ সম্পাদক মুশারুল ইসলাম সরকার। জেলা ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক নজরুল ইসলাম স্বপান। বীরমুক্তি যোদ্ধা সাবেক জেলা কমান্ডার বদরুদ্দোজা বদর। সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ ফিরোজ জামান জুয়েল। ডাঃ তুজাম্মেল, বাংলাদেশ টেলিভিশন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক। ঠাকুরগাঁওয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, হাসপাতালের কর্মরত ডাক্তার ও নার্সসহ সকল কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

এ সময় ঠাকুরগাঁও বি.এম.এ, জেলার নেতা কর্মীরা তিনাকে সংবর্ধনা ক্রেজ ও ফুলদিয়ে সম্মান প্রদর্শন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com