বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরের আইন-শৃঙ্খলা নিয়ে এমপি আব্দুল মান্নানের কঠোর বার্তা! রাজশাহী পুঠিয়া পৌরসভায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সহকারী প্রকৌশলী পৌর নির্বাহী কর্মকর্তা বহাল তবিয়তে দিনাজপুর পৌরসভায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে, কারও ওপর অবিচার হবে না: বিজন কান্তি সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে, কারও ওপর অবিচার হবে না’: বিজন কান্তি সরকার বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রেস ব্রিফিং, চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২জন রাজশাহীতে পৌরসভায় ১৪ অভিযোগের তদন্তের নির্দেশ, অভিযুক্ত কর্মকর্তা এখন দিনাজপুরে নবীনগরে মাদক ও অপরাধ দমনে প্রশাসনকে সমন্বিতভাবে কাজের আহ্বান এমপি আব্দুল মান্নানের শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষা ১৫ ডিসেম্বর

নরসিংদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে তৃতীয় দিনে সেমিনার অনুষ্ঠিত

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ও নরসিংদী সিভিল সার্জন অফিস এর ব্যবস্থাপনায় গত সোমবার সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

পুষ্টি সাপ্তাহের তৃতীয় দিন সোমবার সেমিনারে অংশগ্রহণ করেন প্রবীন শিক্ষক সরকারি বেসরকরী অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, প্রবীন, সুশীল ব্যক্তিত্ব ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সেমিনারে রির্সোস পার্সন ছিলেন নরসিংদী ছিলেন নরসিংদী জেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান তাপস, সেমিনারে সভাপতিত্ব করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম।

বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. নারগিস খানম, ইসলামিক ফাউন্ডেশন নরসিংদীর উপ পরিচালক আবুল কাসেম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্মকর্তা (নরসিংদীর) মারুফা হক, নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. লোপা চৌধুরী, পুষ্টির উপর মাল্টিপ্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন দিক উপস্থাপনা করেন নরসিংদী সিভিল সার্জন অফিসের এমও ডা. সঞ্জয় কুমার সাহা। উপস্থিত ছিলেন একই অফিসের এমও ডা. মুন্নী দাস, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শিরিন ফাতেমা, নরসিংদী জেলা ইপিআই সুপারেটেন্ট মো: আমীনুল হক।

সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম বলেন, পুষ্টিকর খাবার খাবেন, শারীরিক পরিশ্রম করবেন। তা না হলে সুস্থ থাকা যাবেনা। পুষ্টিসপ্তাহের ৪র্থ দিনে মঙ্গলবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক খাদ্য প্যাকেজের তারিকা মোতাবেক ১০০ দু:স্থ্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নরসিংদী সুইড প্রতিবন্ধী স্কুলে নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম এখাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সুইড প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন সরকারসহ স্কুলের অন্যান্য শিক্ষকগণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com