মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁয় দীর্ঘদিনের প্রেম,পালিয়ে বিয়ে অতঃপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী উধাও মৌলভীবাজারে তামিম হত্যার মূল আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার চট্টগ্রামে ঈদের আগে চড়া গরুর ও মুরগি মাংসের বাজার শ্রীমঙ্গলে জমি দখলের ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত চক্রের সন্ধান, স্টেশন রোডে দেশীয় অস্ত্রসহ আটক ৬ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা স্থাপন বিআরটিএ’র নওগাঁর মহাদেবপুর ১০ নং ভীমপুর ইউনিয়নের চকগৌরী বাজারে গাঁজসহ ১ জন আটক সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা স্থাপন বিআরটিএ’র লামায় সরই বিট কমকর্তা করিমের যোগসাজশে অবৈধ কাঠ পাচারের হিড়িক

‘টেনশন গ্রুপ’র ৯ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ‘টেনশন গ্রুপের’ নয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪টি টিপ ছুরি উদ্ধার করে র‌্যাব। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে গ্রেফতারদের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- বায়েজিদ বোস্তামী থানাধীন মীরপাড়ার ওবায়দুল হকের ছেলে রুবেল (২১), বার্মা কলোনির পূর্ব পাড়ার খোরশেদ আলমের ছেলে সালাহ্ উদ্দিন (১৯), আমিন কলোনির মো. কুদ্দুসের ছেলে ওমর হাসান (১৯), আবদুল গফুরের ছেলে সাঈদ আলম (১৯), বাস্তুহারার মৃত মো. সুলতানের ছেলে সাগর (১৯), ভোলা জেলার লালমোহন থানাধীন কুঞ্জেরহাট এলাকার মো. রোস্তমের ছেলে শাকিল (২১), বরিশালের পাতারহাট থানার মেহেদিগঞ্জ গ্রামের নাসির গাজীর ছেলেসাজিব (১৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাশারু গ্রামের মৃত মো. হাবিবের ছেলে হৃদয় (২০) এবং চট্টগ্রামের বাঁশখালীর কোটপাড়া গ্রামের দলিলুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২৪)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বাংলাদেশ প্রতিদিন খবরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ এলাকা থেকে কিশোর গ্যাং এবং ছিনতাইকারী চক্রের নয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা এলাকায় ‘টেনশন গ্রুপ’ নামের একটি কিশোর গ্যাং গ্রুপের সদস্য। গ্রেফতাররা দীর্ঘদিন ধরে বায়েজিদ বোস্তামীসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছেন। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষদের, বিশেষ করে বিভিন্ন পেশার ছোটখাট ব্যবসায়ীদের রাস্তায় আটকিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন তারা। এ উদ্দেশ্যে সোমবার রাতে এক জায়গায় জড়ো হন তারা। সেসময় তাদের গ্রেফতার করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com