বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত চন্দনাইশে সন্ত্রাসী বাবু মার্মাসহ ১ সন্ত্রাসী আটক মৌলভীবাজারে প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক বাঁশখালীতে মাকে হত্যা মামলায় স্ত্রীসহ ছেলে গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য “অভিযোগের আগুনে উত্তাল নবীনগর” — নারগিছ আক্তারের বিরুদ্ধে মানববন্ধন মণিরামপুরে বিএনপি সভাপতির বিরুদ্ধে এতিমের চাউল আত্মসাতের অভিযোগ নেত্রকোনায় বেড়েছে আগাম বন্যার ঝুঁকি, হাওরে বোরো ফসল নিয়ে কৃষকের শঙ্কা লোহাগাড়ায়,মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং ঘর পাচ্ছেন ৪৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম।

সোমবার (২৫ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় উপজেলা প্রশাসন, তজুমদ্দিন ভোলার আয়োজনে নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং লিখিত বক্তব্য তিনি জানান, তজুমদ্দিন উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। গৃহ নির্মাণ উপযোগি খাস জমি চিহ্নিতকরণ, প্রকৃত উপকারভোগী নির্বাচন, সঠিক মান ও ডিজাইন অনুসরণপূর্বক নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহ নির্মাণ কাজ সম্পন্ন করে ২ শতাংশ জমি বন্দোবস্ত, কবুলিয়ত ও রেজিস্ট্রেশন এবং জমিসহ সেমিপাকা গৃহ হস্তান্তরের মাধ্যমে একটি গৃহহীন ও ভূমিহীন পরিবারের সুন্দর জীবনের স্বপ্ন পূরণ হয়েছে। যেখানে খাস জমি পাওয়া যায়নি সেখানে সরকারি ভাবে জমি ক্রয় ও বেসরকারিভাবে জমি দানের মাধ্যমে জমি সংস্থান করেউপকারভোগীদের মধ্যে জমি বন্দোবস্ত ও গৃহ নির্মাণ করে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ১৮ টি এবং দ্বিতীয় পর্যায়ে ১৫০টি গৃহ প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ে উপজেলার দেওয়ানপুর, কেয়ামূল্যাহ,আড়ালিয়া, গুরিন্দা বাজার ও চাঁচড়া ইউনিয়নে ১৮৪ টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। এর মধ্যে ৪৯টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এসময় সারাদেশের ন্যায় ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পবিত্র ঈদের উপহার হিসেবে এ উপজেলার ৪৯ টি পরিবারের নিকট গৃহ হস্তান্তর একই সাথে জমির কবুলিয়ত দলিল, সার্টিফিকেট ও খতিয়ানসহ গৃহের চাবি হস্তান্তর করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com