বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

শিল্পী সমিতির ইফতারে মধ্যমণি ‘আম্মাজান’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে শুক্রবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর মগবাজারের একটি কনভেনশন হলে আয়োজন করা হয় ইফতারের। এই আয়োজন মধ্যমণি হয়ে আসেন ‘আম্মাজান’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী শবনম।

সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের আমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে জানান এই অভিনেত্রী। তাকে ঘিরেই চলে শিল্পীদের মিলনমেলার এই অনুষ্ঠান। ইফতার মাহফিলে বক্তব্যও রাখেন এই অভিনেত্রী।

অনুষ্ঠানে শবনম ছাড়াও উপস্থিত ছিলেন আলমগীর, রিয়াজ, ফেরদৌস, অনন্ত জলিল, বর্ষা, নিপুণ, কেয়া, সাইমন, ইমনসহ চলচ্চিত্রের অনেক তারকা।

সবার ভালোবাসা পেয়ে শবনম বলেন, ‘জীবনে অনেক অপ্রাপ্তি থাকলেও বহুদিন পর সিনেমার মানুষের কাছে এসে যে ভালোবাসা পেয়েছি, তাতে চিরঋণী আমি। প্রায় দুই যুগ সিনেমার বাইরে, তার পরও আপনারা আমাকে মনে রেখেছেন, এটাই আমার অনেক বড় প্রাপ্তি। ’

বরেণ্য নির্মাতা ও অভিনেতা কাজী হায়াত পরিচালিত কালজয়ী ‘আম্মাজান’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছিলেন শবনম। সিনেমাটি এখনো দর্শক হৃদয়ে জায়গা করে আছে। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘আম্মাজান’-এর পর আর কোনো সিনেমায় কাজ করেননি শবনম।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এতে সভাপতি পদে বিজয়ী হন ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণের মধ্যকার জটিলতা এখন আদালত পর্যায়ে রয়েছে। ফলে এই পদে এখনো কেউ দায়িত্ব পাননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com