শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ১৫৯ সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফোটালো ওয়ার্ল্ড ভিশন শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রচণ্ড গরমে হিটস্ট্রোক থেকে বাঁচতে করণীয়

এখনও বৈশাখ আসেনি, প্রকৃতি চৈত্রের খরতাপে অনেকটাই দিশেহারা। বাইরে যেমন প্রচণ্ড রোদ, তীব্র গরম, তেমনি ভয়াবহ যানজট। এ পরিস্থিতিতে হিট স্ট্রোক থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কিছু নিয়ম মেনে চলা আবশ্যিক। হিটস্ট্রোক হলে বুঝবেন কীভাবে সে সম্পর্কে আগে জেনে নেওয়া যাক।

হিটস্ট্রোকের লক্ষণসমূহ

*হঠাৎ করে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। ১০৩ ডিগ্রি ফারেনহাইটও হয়ে যেতে পারে।

*কথা জড়িয়ে যাওয়া, কথাবার্তায় অসংলগ্নতা।

*মাথা ঘোরা ও বমি বমি ভাব হওয়া।

হিটস্ট্রোক হলে দ্রুত করণীয়

শরীরের তাপমাত্রা স্বাভাবিক করতে ঠাণ্ডা পানিতে গোসল করতে হবে। অথবা ঠান্ডা পানি দিয়ে পুরো শরীর মুছে দিন। আক্রান্ত ব্যক্তির মাথা, ঘাড়, কাঁধ, গলায়, বগলে ভেজা তোয়ালে দিয়ে বারবার মুছে দিতে হবে।

যদি হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর চিকিৎসা শুরু করতে দেরি হয় তাহলে তার অঙ্গহানি থেকে প্রাণহানিও ঘটতে পারে। তাই সম্ভব হলে রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন।

হিটস্ট্রোক এড়াতে যা যা বাঞ্ছনীয়

হিটস্ট্রোক এড়াতে পোশাক নির্ধারণসহ খাবার গ্রহণের বিষয়েও অতিরিক্ত সতর্ক থাকতে হবে।

পোশাক হতে হবে আরামদায়ক

অতিরিক্ত গরমে কিছু স্বস্তি এনে দেয় আরামদায়ক পোশাক। সুতির, হালকা ও ঢিলেঢালা কাপড় পরতে হবে।

তরল জাতীয় খাবারে প্রাধান্য

গরমের ভেতর পানির সঙ্গে সঙ্গে লবণযুক্ত পানীয় যেমন খাবার স্যালাইন, ফলের রস ইত্যাদিও পান করতে হবে। ডাবের পানি, কাঁচা আমের শরবত, মাঠা, তেঁতুলের শরবত এগুলোও শরীরের জন্য এসময় অত্যন্ত উপকারী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com