বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

বীর মুক্তিযোদ্ধা এ‍্যাড. মুলতান উদ্দিন আর নেই

টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামের বরেণ্য রাজনীতিবিদ ও স্বনামধন্য আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মোঃ মুলতান উদ্দিন (৬৮) গতকাল (২২ মার্চ) মঙ্গলবার  সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে আজ (২৩ মার্চ) বুধবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকার কোকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।
তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলা সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকাস্থ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আছাব মাহমুদ এবং নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী।
উল্লেখ্য, নাগরপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ মুলতান উদ্দিন একাধারে সাবেক টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা, বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্য, সহবতপুর ইউপি চেয়ারম্যান, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছিলেন।
এছাড়াও তিনি ছাত্র রাজনীতি থেকে নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদ সাবেক ভিপি ছিলেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, সম্মানিত উপজেলা আওয়ামী লীগ সদস্য এটি এম আনিসুজ্জামান বুলবুল, সহবতপুর ইউপি চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ মোল্লা,  উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ উপজেলার সকল ইউনিয়নের সুশীল সমাজ, চেয়ারম্যান বৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানগণ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মরহুমের সংসারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান সহ  অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com