সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অনাস্থা থেকে আস্থা—নবীনগরের শিবপুর ইউপি চেয়ারম্যানকে ঘিরে নতুন সমীকরণ ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন শ্রীমঙ্গলের ‘ফ্যামিলি বাজার’ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান

বহদ্দারহাট পুলিশ বক্সের পাশে অবৈধ সিএনজি-টেম্পু স্টেশন উচ্ছেদ অভিযান শুরু : ট্রাফিক উত্তর বিভাগ

যত্রতত্র গাড়ি পার্কিং আর অবৈধ সিএনজি-টেম্পু স্টেশনের কারণে ঘণ্টার পর ঘণ্টা জট লেগে থাকতো বহদ্দারহাটে। যানজটমুক্ত করতে সে সব অবৈধ স্টেশন উচ্ছেদ অভিযান শুরু করেছে নগর ট্রাফিক উত্তর বিভাগ।

কিন্তু সপ্তাহ যেতে না যেতেই আবারও সড়কগুলো দখলে নিয়েছে অবৈধ স্টেশন ও পার্কিং।গতকাল (২২ মার্চ) মঙ্গলবার সকালে বহদ্দারহাট পুলিশ বক্সের পাশে টেম্পু স্টেশন, খাজা রোডের মুখে অবৈধ গ্রাম সিএনজি অটোরিকশা জটলা পাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

গত ১৬ ও ১৭ মার্চ নগর ট্রাফিক পুলিশ (উত্তর বিভাগ) উপ পুলিশ কমিশনার জয়নুল আবেদীনের নির্দেশে বহদ্দারহাট খাজা রোডের মুখে মূল সড়কের ওপর অবৈধ গ্রাম সিএনজি অটোরিকশা স্ট্যান্ডটি ও পুলিশ বক্সের পাশে অবৈধ টেম্পু স্টেশন উচ্ছেদ করা হয়। কিন্তু সাপ্তাহ অতিবাহিত হওয়ার আগেই পুনরায় দখলে নিয়েছে এ সড়ক। এতে আবারও যানজটের সৃষ্টি হয়েছে।

নগর ট্রাফিক পুলিশ(উত্তর বিভাগ) উপ পুলিশ কমিশনার জয়নুল আবেদীন  বলেন, যানজট নিরসনে আমরা অবৈধ গাড়ির স্টেশন উচ্ছেদ অভিযান শুরু করেছি। আমাদের এ অভিযান চলমান রয়েছে। আমাদের লোকবল সংকট রয়েছে। তার পরেও আমরা চেষ্টা করছি অবৈধ স্টেশনগুলো বিতাড়িত করতে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com