শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
প্রশাসনকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ: ভূমিমন্ত্রীর নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রচেষ্টায় পৌরসভার প্রতিটি দপ্তরে কাজে গতি ও এসেছে স্বচ্ছতা চাঁপাইনবাবগঞ্জে বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার নওগাঁ সদর গোয়ালি গ্রামে গৃহবধু ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক নওগাঁর মান্দা থানার বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বাবার, মৃত্যুর সাথে লড়ছে সন্তান দলীয় সংকীর্ণতা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান: ডা. শফিকুর রহমান মেক্সিকান নেভি-এর অভিযানে ৪ হাজার কেজি কোকেনসহ সাবমেরিন আটক চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন নওগাঁ আওয়ামীলীগের অফিসের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিল-নেতাকর্মীরা

সাউথ আফ্রিকাকে ৩১৫ রানের বড় টার্গেট দিল বাংলাদেশ

সেঞ্চুরিয়ানের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক সাউথ আফ্রিকাকে ৩১৫ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।টস জিতলে বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে কিনা সে আলাপটা এখন প্রশ্ন সাপেক্ষ। তবে টস হেরে বাধ্যতামূলক ব্যাটিং নিয়ে মন্দ হয়নি। ওপেনিং জুটিতে দারুণ শুরু করেছিলেন অধিনায়ক তামিম ইকবাল খান ও লিটন কুমার দাস।

৯৫ রানের পার্টনারশিপে ওপেনিং জুটিতে সাউথ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তামিম লিটন। ৬৭ বলে ৪১ রান করে এলবির শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। এরপরই ৬৭ বলে ৫০ রান তুলে কেশভ মহারাজের বলে সোজা বোল্ড হয়ে ফিরেছেন লিটন কুমার দাস।

ক্রিজে নেমে টাল সামলে নেন সাকিব আল হাসান। যদিও মুশফিকুর রহিম আজও সুবিধা করতে পারেননি। ১২ বলে করেছেন মাত্র ৯ রান। তবে পাঁচে নামা ইয়াসির আলী রাব্বিকে সাথে নিয়ে ১১৫ রানের পার্টনারশিপ গড়েছেন সাকিব। ৬৪ বলে ৭৭ রানে সাকিব ফেরার পর কিছুক্ষণের মধ্যে ব্যক্তিগত ৫০ রানে সাজঘরের পথ ধরেন ইয়াসির।

এরপর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব। তবে তাদের জুটি ২৯ রানের বেশি করতে পারেনি। আফিফ ফিরেছেন ১৭ রানে। ২৫ রানে ফিরেছেন রিয়াদ।শেষ দিকে ঝলক দেখান তাসকিন আহমেদ, চার ছক্কায় দলকে নিয়ে যান ৩০০ রানের বড় দেয়ালের ওপারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com