বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভা, দুধের ন্যায্যমূল্য চান খামারিরা ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন নবীনগরের আইন-শৃঙ্খলা নিয়ে এমপি আব্দুল মান্নানের কঠোর বার্তা! রাজশাহী পুঠিয়া পৌরসভায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সহকারী প্রকৌশলী পৌর নির্বাহী কর্মকর্তা বহাল তবিয়তে দিনাজপুর পৌরসভায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে, কারও ওপর অবিচার হবে না: বিজন কান্তি সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে, কারও ওপর অবিচার হবে না’: বিজন কান্তি সরকার বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রেস ব্রিফিং, চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২জন রাজশাহীতে পৌরসভায় ১৪ অভিযোগের তদন্তের নির্দেশ, অভিযুক্ত কর্মকর্তা এখন দিনাজপুরে নবীনগরে মাদক ও অপরাধ দমনে প্রশাসনকে সমন্বিতভাবে কাজের আহ্বান এমপি আব্দুল মান্নানের শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।

খায়রুল খন্দকার, টাঙ্গাইল:

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আবু তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রকিব, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাফরুল হাসান রিপন।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং এ খাতকে রপ্তানিমুখী করার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের পুষ্টিচাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এলাকার খামারি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com