শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁয় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু পিস্তল দিয়ে গুলি করে হত্যার হুমকি, স্ত্রী-সন্তানদের নিয়েও শঙ্কায় সাংবাদিক আব্বাস উৎসবমুখর পরিবেশে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত রাজশাহী নিউমার্কেটের সার্বিক উন্নয়নে সরেজমিনে পরিদর্শন করেন প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে অদ্ভুত অনিয়ম: কলমের এক খোঁচায় ৫ বছরের চাকরি ৪ বছর, আটকে গেল শিক্ষকের প্রভিডেন্ট ফান্ডের টাকা আইডিইবির রাজশাহী জেলা শাখায় সাংগঠনিক স্থবিরতা, কার্যালয় চত্বরে বেগুন চাষ মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যার ঘটনায় আটক ৪ লাকড়ির নিচে লুকিয়ে ছিল বিশাল আকৃতির অজগর ‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন রাজশাহীতে মা’আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে সেমিনার, সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

উৎসবমুখর পরিবেশে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত

 

রাজশাহী ব্যুরো চীফ:  

রাজশাহীতে রানার্স কমিউনিটির উদ্যোগে রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। আয়োজকরা জানান,

ম্যারাথনটি প্যারিস রোডের শেষ প্রান্ত থেকে শুরু হয়ে কাজলা গেট, বিহাস ও মেয়ের চণ্ডী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্যারিস রোডে এসে শেষ হয়। রাজশাহী হাফ ম্যারাথন এ আয়োজনে ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশগ্রহণ করেন। আয়োজনে টাইটেল স্পন্সর ‘টাইম জোন। সার্বিক সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশন, নাবিল গ্রুপ, পোলার, ইবনে সিনা, পুবালী ব্যাংক পিএলসি, কোয়ান্টাম ফাউন্ডেশন, সপুরা সিল্ক।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোয়ান গ্রুপ ও সোয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খবীর উদ্দিন খান।

রাজশাহী রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর ও সভাপতি পিয়ারুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ ম্যারাথনে রেস কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর আমিরুজ্জামান। রেস মার্শাল হিসেবে দায়িত্বে ছিলেন কেএম আরিফ হোসেন। এ সময় রানার্স কমিউনিটি রাজশাহীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, একটি সুস্থ ও স্বাস্থ্যসচেতন জাতি বিনির্মাণের লক্ষ্যে রাজশাহী রানার্স কমিউনিটি দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরে দৌড়বিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com