রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঈশ্বর, বলতে পারো? — ফারুক আহম্মেদ জীবনের কবিতা ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, হরমুজ প্রণালিতে দ্বিতীয় সুপারট্যাংকারে আগুন নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজনের মৃত্যু, তদন্তে পুলিশ নওগাঁয় দুর্গাপূজার মণ্ডপে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক অস্ত্র নিয়ে সাংবাদিক এহসানুল হককে অনুসরণের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে বিজিবির ৩৪ প্লাটুন মোতায়েন, নজরদারিতে ড্রোন শ্রীমঙ্গলে যানযট নিয়ন্ত্রণে অভিযান মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবির ১৪ পেট্রোল টিম, গোয়েন্দা নজরদারি দূর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর অস্ত্র নিয়ে পিছু নেয় অজ্ঞাত এক যুবক, নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক এহসানুল হক

ঈশ্বর, বলতে পারো? — ফারুক আহম্মেদ জীবনের কবিতা

ঈশ্বর, বলতে পারো?

কলমে: ফারুক আহম্মেদ জীবন

ঈশ্বর, তুমি কি বলতে পারো—
মানুষের জীবন কেন এতটা বৈচিত্র্যময়?

মানুষের জীবনে কেন এত রংবদল?
কেন আজ যে বিচারক,
শাসকের আসনে বসে থাকে যে রাজা,
কাল সে হয় প্রজা?
কিংবা হয়ে যায় পথের ভিখারি,
হয় ফরিয়াদি, কিংবা অপরাধী—
পায় সাজা!

ঈশ্বর, তুমি কি বলতে পারো—
মানুষের জীবন কেন এতটা বৈচিত্র্যময়?

যে আজ ভালোবাসা পেয়েও
অবহেলায় তা প্রত্যাখ্যান করে,
কাল সে একটু ভালোবাসা পাওয়ার জন্য
কেন মরিয়া হয়ে ওঠে?
কেন একাকিত্বে ডুকরে কেঁদে মরে?

ঈশ্বর, তুমি কি বলতে পারো—
মানুষের জীবন কেন এতটা বৈচিত্র্যময়?

আজ যে ভালোবাসতে চায়,
কেন তাকে অবহেলায় দূরে ঠেলে দেয়?
কেন তাকে ভালোবাসা না দিয়ে
তার লোচনে অশ্রু ঝরায়?
সেই মানুষই একদিন ভালোবাসার কাঙাল হয়ে
কেঁদে কেঁদে জীবন কাটায়!

ঈশ্বর, তুমি কি বলতে পারো—
মানুষের জীবন কেন এতটা বৈচিত্র্যময়?

যে একদিন কারও নজরে
স্বপ্নের মানুষ, অতি গর্বের রত্ন থাকে,
ভালোবেসে আগলে রাখে—
থাকে দু’চোখে স্বপ্ন, আর বুকভরা আশা,
পায় আদর, ভালোবাসা, যত্ন।

সেই মানুষটা একসময় কেন হয় অবহেলিত?
উপেক্ষিত, ছুড়ে ফেলা পুষ্পেরই মতো,
কেন হয় দলিত-মথিত,
কেন হয় নিষ্পেষিত, পদদলিত?

ঈশ্বর, তুমি কি বলতে পারো—
মানুষের জীবন কেন এতটা বৈচিত্র্যময়?


রচনাকাল: ১৭ অক্টোবর ২০২৬
সময়: রাত ১১টা ৫৩ মিনিট
স্থান: নারাঙ্গালী, ঝিকরগাছা, যশোর, বাংলাদেশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com