শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁ সহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের আজ ষষ্ঠী পূঁজা শুরু ৮৩৬ মণ্ডপে বাজবে ঢাক ও কাঁশি নওগাঁর মান্দা জয় বাংলা মহাদেবপুরে তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ মৌলভীবাজারে পূজামন্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৬ হাজার ১৭২জন আনসার সদস্য নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে(৫০০+৯০)লিটার চোলাই মদ সহ তিনজন গ্রেফতার  দূর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা প্রশাসনের সাথে পৌর বিএনপির মতবিনিময় মৌলভীবাজারে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ ​জনকল্যাণে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেন: জালালাবাদে অসহায়দের মুখে হাসির ফোয়ারা

মৌলভীবাজারে পূজামন্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৬ হাজার ১৭২জন আনসার সদস্য

 

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজার জেলায় দুর্গাপূজার মন্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে আনসার-বিডিপি।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আনসার-বিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে আনসার-বিডিপি জেলা কমান্ড্যান্ট উপপরিচালক মো. রাশিদুল হাসান জন জানান, মৌলভীবাজার জেলার ১ হাজার ২৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৬ হাজার ১৭২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপের সংখ্যায় দেশের তৃতীয় বৃহত্তম এ জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন তাঁরা।

এসময় তিনি বলেন, মৌলভীবাজারের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য উদাহরণ দেওয়ার মতো। এ ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে উৎসব উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

মহাপরিচালকের নির্দেশনার আলোকে সতর্কতা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন জেলা কমান্ড্যান্ট। ব্রিফিংয়ে সার্বক্ষণিক পাহারা, প্রতিমা ও মণ্ডপের নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ, নারী-শিশু ও প্রবীণদের সহায়তা এবং অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা প্রতিরোধের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

 

গুজব, উসকানি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা সম্পর্কে সদস্যদের সজাগ থাকতে বলা হয়। সন্দেহজনক কার্যক্রম দেখা দিলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো এবং পুলিশ, প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com