রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঈশ্বর, বলতে পারো? — ফারুক আহম্মেদ জীবনের কবিতা ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, হরমুজ প্রণালিতে দ্বিতীয় সুপারট্যাংকারে আগুন নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজনের মৃত্যু, তদন্তে পুলিশ নওগাঁয় দুর্গাপূজার মণ্ডপে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক অস্ত্র নিয়ে সাংবাদিক এহসানুল হককে অনুসরণের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে বিজিবির ৩৪ প্লাটুন মোতায়েন, নজরদারিতে ড্রোন শ্রীমঙ্গলে যানযট নিয়ন্ত্রণে অভিযান মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবির ১৪ পেট্রোল টিম, গোয়েন্দা নজরদারি দূর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর অস্ত্র নিয়ে পিছু নেয় অজ্ঞাত এক যুবক, নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক এহসানুল হক

শ্রীমঙ্গলে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় পৌরসভা কর্তৃপক্ষ ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। এ সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশের ফুটপাত দখল করে রাখা মালামাল ও অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমেদ, সদস্য সৈয়দ সালাউদ্দিন, সাইফুদ্দিন সিদ্দিকী সাবলু, মোহাম্মদ আলমগীর সেলিম, মিজানুর রহমান মাসুম, সেফাক ইসলাম নিলু, জাহিদ হোসেন, পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি শাহাদাত হোসেন বকুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, দুর্গাপূজা ও পরবর্তী সময়ে শহরের সড়ক ও ফুটপাত দিয়ে মানুষের চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়েছে। ফুটপাত ও চলাচলের রাস্তা দখল করে রাখা হকারদের মালামাল এবং ভ্যানগাড়ি সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের পরও কেউ আইন অমান্য করে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com