বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শোভাযাত্রাটি বের করা হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খাইরুল আলম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল ও জাহাঙ্গীর আলম গুলজারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া শোভাযাত্রায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
মহাদেবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হান্নান ও যুগ্ম আহ্বায়ক এফ আই সবুজ, রানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ রহমান ও সদস্য সচিব মো. লোটাস, আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. এমদাদুল হক, নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম, নজিপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা, ধামইরহাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আহমেদ এবং বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মানিক ও সদস্য সচিব শিবলী নোমান চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি নিয়ে বক্তব্য দেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, শিশুদের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতাসহ তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।