সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন সেগুনবাগান ওয়ার্কশপ এলাকায় শহীদ ওয়াসিম আকরাম পার্কের পেছনে দীর্ঘদিন ধরে অবৈধ জুয়ার আসর পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয়দের দাবি, এরশাদ নামের এক ব্যক্তি প্রকাশ্যে এই জুয়ার ব্যবসা পরিচালনা করলেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ওই এলাকায় বিভিন্ন ধরনের জুয়ার আসর বসে। এতে এলাকার যুবসমাজের একটি অংশ জড়িয়ে পড়ছে, যা সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। জুয়ার আসরে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থের লেনদেন হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

 

এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। তাদের দাবি, জুয়ার কারণে এলাকায় চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

 

এদিকে গোপন সূত্রের বরাত দিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, খুলশী থানার কিছু অসাধু কর্মকর্তা এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে পরোক্ষভাবে জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ্যে আসেনি। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

 

সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, অবৈধ জুয়া শুধু আইন লঙ্ঘনই নয়, এটি পরিবার ও সমাজের জন্যও মারাত্মক হুমকি। তাই অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

 

স্থানীয়দের দাবি, অবিলম্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ জুয়ার আসর বন্ধ এবং অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তি বা কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com