শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩ শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ১ সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুব সিদ্দিকীর যত বিতর্কিত কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ীতে সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের রাঘনা বটুলি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ ৫২ বিজিবি। শনিবার (২৩ মে) সকাল থেকে দিনব্যাপী রাঘনা বটুলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৫২ বিজিবি ব্যাটেলিয়ানের আয়োজনে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক সীমান্ত এলাকার সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালে এ কার্যক্রম পরিদর্শন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল বি.এম তৌহিদ হাসান, ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আতাউর রহমান সুজন, ৫২ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান প্রমুখ। উক্ত মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি ফ্রি ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা নিতে আসা অনেকেই জানান, সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৫২ বিজিবির এমন মহতী উদ্যোগ তাদেরকে উৎসাহিত করেছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com