বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আপনাকে পদোন্নতি দিব না, আপনি ফ্যাসিস্ট – বেরোবি উপাচার্য এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪মোটরসাইকেল দুর্ঘটনাই সর্বোচ্চ চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বনভূমি দখল গাছ কাটার পেছনে বিট ও রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর গণপূর্তে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: টেন্ডার, পদোন্নতি ও প্রকল্প বাণিজ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ঘিরে তোলপাড় শ্রীমঙ্গলে লোকালয় থেকে বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন

এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪মোটরসাইকেল দুর্ঘটনাই সর্বোচ্চ

 

 

 

মো. সেলিম উদ্দিন 

গত এপ্রিল মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত এবং ৭০৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। বুধবার (৬ মে) সকালে প্রকাশিত মাসিক দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, এপ্রিলে মোট ৪৬৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫৩ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছে। দুর্ঘটনাগুলোর বড় একটি অংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে, যা অন্যান্য যানবাহনের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে উঠে এসেছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, একই সময়ে দেশে সাতটি নৌ দুর্ঘটনায় চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এছাড়া রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। সংস্থাটি জানায়, এই প্রতিবেদনটি জাতীয় দৈনিক পত্রিকা, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যভিত্তিক পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত গতি, ট্রাফিক আইন না মানা, অদক্ষ চালক এবং মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত চলাচল।

বিশেষজ্ঞরা বলছেন, মোটরসাইকেল দুর্ঘটনা নিয়ন্ত্রণে আলাদা নজরদারি, কঠোর ট্রাফিক আইন প্রয়োগ এবং চালকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া জরুরি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com