বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বাপর ‘তিন মাসে ‌‌১৩৩ সাম্প্রদায়িক সহিংসতা’, উদ্বেগ ঐক্য পরিষদের শ্রীমঙ্গলে সাড়ে ৮ হাজার লিটার ভোজ্য তেল মজুদ, এক প্রতিষ্টানকে অর্থদন্ড শ্রীমঙ্গল পৌরসভার ফুটপাত দখলমুক্ত অভিযান বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ডিমলায় নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”—চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নেত্রকোনায় শিশুদের মধ্যে হামের প্রকোপ বৃদ্ধি, এক শিশুর মৃত্যু ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত চন্দনাইশে সন্ত্রাসী বাবু মার্মাসহ ১ সন্ত্রাসী আটক

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বাপর ‘তিন মাসে ‌‌১৩৩ সাম্প্রদায়িক সহিংসতা’, উদ্বেগ ঐক্য পরিষদের

মোঃ সেলিম উদ্দিন খাঁন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বাপর গত তিন মাসে দেশে সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত থাকার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে মোট ১৩৩টি। এর মধ্যে হত্যার ঘটনা ২৫টি, ধর্ষণ ও নারী নির্যাতন ৪টি, মন্দিরে হামলা ও লুটপাট ৩৫টি এবং পাহাড়- সমতলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার ওপর হামলাসহ অন্যান্য ঘটনা ৬৯টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জানুয়ারি মাসে মোট ৪৬টি সংখ্যালঘু ও বিভিন্ন জাতিসত্তার ওপর হামলার ঘটনা ঘটে। এর মধ্যে হত্যা ১১টি, ধর্ষণ ১টি, মন্দিরে হামলা ৯টি, বিভিন্ন জাতিসত্তার ওপর হামলা ১টি, হামলা, ডাকাতি, ভাঙচুর, হুমকি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ১৫টি, ভূমি দখল ৩টি, চাঁদাবাজি ১টি এবং অন্যান্য ৫টি। ফেব্রুয়ারিতে ৫০টি ঘটনায় হত্যা ৮টি, ধর্ষণ ১টি, মন্দিরে হামলা ১৫টি, ধর্ম অবমাননার অভিযোগ ১টি, হামলা, ডাকাতি, ভাঙচুর, হুমকি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ১৭টি, ভূমি দখল ৬টি, অপহরণ ১টি এবং অন্যান্য ১টি বলে উল্লেখ করা হয়।

মার্চ মাসে ৩৭টি ঘটনায় হত্যা ৬টি, ধর্ষণ বা যৌন হয়রানি ২টি, মন্দিরে হামলা ১১টি, ধর্ম অবমাননার অভিযোগে হামলা ১টি, বিভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা ১টি, হামলা, ডাকাতি, ভাঙচুর, হুমকি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ৭টি, ভূমি দখল ৪টি এবং অন্যান্য ৫টি ঘটনার তথ্য তুলে ধরা হয়েছে৷ ঐক্য পরিষদ বলেছে, ‘বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এ ধরনের হামলা কমবে বলে আশা করেছিল সংগঠনটি। কিন্তু ঘটনাগুলো অব্যাহত থাকায় সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ ও শঙ্কা বিরাজ করছে।’

এ অবস্থায় সংশ্লিষ্ট ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com