শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩ শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ১ সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুব সিদ্দিকীর যত বিতর্কিত কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

নেত্রকোনায় শিশুদের মধ্যে হামের প্রকোপ বৃদ্ধি, এক শিশুর মৃত্যু

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা:
নেত্রকোনায় শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ জেলার সকল সরকারি হাসপাতালে পৃথক হামের চিকিৎসা কর্নার চালু করেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে জেলায় ৫১ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে। এর মধ্যে ৮৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

নেত্রকোনা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আবু রায়হান জানান, গত দুই সপ্তাহে শুধুমাত্র সদর হাসপাতালেই ২৯ শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রেফার করা শিশুদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বর্তমানে ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা বলেন, “জেলায় হামের সংক্রমণ ক্রমাগত বাড়ছে। শুধু ৪ এপ্রিলেই নতুন করে ২৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।”

তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে প্রায় ৭০ শতাংশ শিশু ৯ মাসের নিচে এবং ১৫-২০ শতাংশ শিশু ২ বছরের মধ্যে। ফলে পরিস্থিতি বিবেচনায় টিকা দেওয়ার বয়সসীমা কমিয়ে ৬ মাস নির্ধারণ করা হয়েছে।

এদিকে পূর্বধলা, মদন ও কেন্দুয়া উপজেলাতেও হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকাদান এবং সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com