বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

নবীনগরে একই দিনে দুই কিশোরের রহস্যজনক মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী

মোঃ রেজাউল হক রহমত,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা-এ একই দিনে দুই কিশোরের রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১ এপ্রিল) পৃথক দুটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর মনতলা গ্রামের বাসিন্দা আশিক বর্মন (১৬) এবং উপজেলার মহেশপুর গ্রামের আতিকুল ইসলাম (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিক বর্মন পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। মঙ্গলবার রাতে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে বাড়ির পাশের একটি আমগাছে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, আতিকুল ইসলাম ঈদুল ফিতরের পর থেকেই নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, “পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

একই দিনে দুই তরুণের অস্বাভাবিক মৃত্যু স্থানীয়দের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে আতিকুল ইসলাম কয়েকদিন নিখোঁজ থাকার পরও দ্রুত কার্যকর অনুসন্ধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

অন্যদিকে, আশিক বর্মনের মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা নিয়েও সন্দেহ রয়েছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, সময়মতো নজরদারি ও তৎপরতা বাড়ানো হলে হয়তো এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো।

দুই তরুণের এমন করুণ মৃত্যু পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। এখন দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com