শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় হাতি হত্য করে: ধামাচাপা দিতে পুঁতে রাখে,বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুদের অভিযোগে লাখ টাকার অর্থদন্ড ঈদযাত্রায় দুর্ঘটনার ছড়াছড়ি, ১০ দিনে সড়কে নিভে গেলো ২৭৪ প্রাণ চলন্ত অবস্থায় চাকা বিস্ফোরণ, ধানখেতে পড়ল কক্সবাজারমুখী ঈগল যাত্রীবাহী বাস মৌলভীবাজারে চোরাইকৃত প্রাইভেট কার উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক ঈদুল ফিতরের সপ্তাহে চট্টগ্রামের সড়কে ঝরল ৯ প্রাণ শ্রীবরদীতে উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় দুইজন নিহত কসবায় সাংবাদিক হত্যাকারীদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন

চলন্ত অবস্থায় চাকা বিস্ফোরণ, ধানখেতে পড়ল কক্সবাজারমুখী ঈগল যাত্রীবাহী বাস

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের চন্দনাইশে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পড়েছে। এতে বাসের চালকের সহকারীসহ দুজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় কক্সবাজারমুখী ঈগল পরিবহন নামের একটি বাসটির সামনের চাকা বিস্ফোরণ হয়।

পরে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে। এরপর তাঁদের নিকটস্থ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বাসটিতে মোট ১৫ জন যাত্রী ছিল। আহত ব্যক্তিরা হলেন বাসের চালকের সহকারী মোহাম্মদ হাশেম (৩৫) ও বাসযাত্রী মো. ফরিদ (৬৫)। এর মধ্যে হাশেম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা ও ফরিদ লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) সালাউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বাসটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com