বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর গণপূর্তে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: টেন্ডার, পদোন্নতি ও প্রকল্প বাণিজ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ঘিরে তোলপাড় শ্রীমঙ্গলে লোকালয় থেকে বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক

কসবায় সাংবাদিক হত্যাকারীদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন

মোঃ রেজাউল হক রহমত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে কসবায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কসবার অনলাইন পোর্টাল “তালাশ ক্রাইম দৃষ্টি”-এর সাংবাদিক দ্বীন ইসলামকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বুধবার (২৫ মার্চ ২০২৬) সকালে নবীনগর জেলা পরিষদ ডাক বাংলোর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক দ্বীন ইসলামের হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর আঘাত। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ার বিন খলিলুর, জাবেদ আহমেদ জীবন, আব্দুল্লা আল মতিন, শাহিন রেজা টিটু, সোহেল খান, রোহান আহমেদ, আশরাফুল হক, ফজলে রাব্বি পাপ্পু, হাজী মো. কাউছার আহমেদ, আব্দুল্লা আল মামুন, শেখ মিহাদ, খলিল পরদেশী, লিটন মিয়া (মেম্বার), সালমান জমদ্দার, সফিকুল ইসলাম শরীফ, মাজেদুল ইসলাম মন্টি, সঞ্জয় শীলসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com