শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩ শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ১ সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুব সিদ্দিকীর যত বিতর্কিত কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

এইচএসসি-তে জিপিএ-৫ না পেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেয়েছে শ্রীমঙ্গলের কাব্য

মৌলভীবাজার প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের অনার্স ২০২৬ বর্ষে ভর্তির মেধা তালিকায় সুযোগ পেলো বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য। জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের থিয়েটার বিভাগে ‘দ্বিতীয় স্থান এবং ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ‘উনিশতম স্থান’ গৌরবের সাথে অর্জন করেছে সে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটে থিয়েটার বিভাগ এবং ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ এই ২ বিভাগের ফলাফল পৃথক পৃথকভাবে প্রকাশ করা হয়।

২০২৩ সালে সে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০২৫ সালে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে ৪.৫৮ পয়েন্ট পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। কাব্য পড়াশোনার পাশাপাশি আবৃত্তি এবং ফটোগ্রাফি প্রভৃতি বিষয়ে বহু পুরস্কার অর্জন করে তার মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছে।

কাব্য ন্যাশনাল টি কোম্পানির প্রাক্তন চা বাগান ব্যবস্থাপক বিজয় কান্তি ভট্টাচার্য পুষ্প এর পৌত্র (নাতি)। বাংলানিউজ টোয়েন্টিফোন ডটকম মৌলভীবাজারের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট, দৈনিক কালের কণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি, কণ্ঠধ্বনি আবৃত্তিচক্রের পরিচালক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন এবং তনুশ্রী গোস্বামীর একমাত্র সন্তান কাব্য। এছাড়াও কাব্য ফটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুরজিৎ ভট্টাচার্য এবং পশ্চিম আশিদ্রোণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মঞ্জুরী ভট্টাচার্যের ভাতিজা।

জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের ভর্তির অনুভূতির প্রকাশে কাব্য জানান, “এইচএসসি পরীক্ষায় যখন আমি সামান্যর জন্য জিপিএ-৫ পেলাম না তখন মানসিকভাবে ভেঙে না পড়ে আমি পড়াশোনায় দ্বিগুণভাবে মনোযোগ দেই। নানান ব্যর্থতার পর এই সাফল্য ধরা দেয়। জিপিএ-৫ না পেয়েও আমি আমার পছন্দের বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছি, এটাই বড় কথা।”

কাব্য সকলের দোয়া ও আশির্বাদ প্রার্থী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com