শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত চান্দগাঁওয়ে লোহাগাড়া ছাত্রলীগ সভাপতি আসিফ গ্রেপ্তার বারবাকিয়া-রিজার্ভ বনভূমিতে অবৈধ বসতি উচ্ছেদ করল বন বিভাগ কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত মৌলভীবাজারে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয় মহাব মে দিবস পালিত সিলেট রেঞ্জের ডিআইজির কুলাউড়া থানা পরিদর্শন চট্টগ্রামের ১৫টি উপজেলায় ৪১৩টি ভাটা: ৮২ শতাংশ ইটভাটা পরিবেশ অধিদপ্তরের বৈধ ছাড়পত্র ছাড়াই চলছে মৌলভীবাজারে কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা ও পরিদর্শন  ধামইরহাটে ১৫৯ সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফোটালো ওয়ার্ল্ড ভিশন শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার

রাজাপুরে ‘চাঁদা না দেওয়ায়’ ব্যাবসায়ীকে মারধর ও হুমকি’র অভিযোগ

কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠি প্রতিনিধি:

রাজাপুর চাঁদা না দেওয়ায় আল-আমীন (৩৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ীকে মারধর ও হাত কেটে নেয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাওদুদ সিকদার ওরফে মনু সিকদারের বিরুদ্ধে।

এ ঘটনায় রবিবার রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আল-আমীন। আল-আমীন উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও নৈকাঠী এলাকার মোকসেদ আলী হাওলাদারের ছেলে। তিনি নৈকাঠি বাজারে কাঁচামাল (সবজি ও তরকারির)ব্যাবসা করে।

সংবাদ সম্মেলনে আল আমীন অভিযোগ করে জানায়, আনুমানিক পাঁচ মাস আগে মাওদুদ সিকদার আমাকে নৈকাঠি বাজারের হিন্দুপাড়ার রাস্তায় ডেকে নিয়ে বলে “আমাকে বিশ হাজার টাকা দিবি” আমার টাকা লাগবে। বাজারে ব্যাবসা করতে হলে আমাকে টাকা দিতে হবে। আমি নিরুপায় হয়ে তাকে দশ হাজার টাকা দেই। টাকা পেয়ে কিছু দিন থেমে থাকলেও গত ৩ মার্চ সন্ধায় আমার কাছে পুনরায় দশ হাজার টাকা দাবি করে মাওদুদ সিকদার। টাকা দিতে পারব’না বলে জানালে মাওদুদ সিকদার আমাকে বিভিন্ন হুমকি দেয়। ৪ মার্চ বেলা সাড়ে ১১ টায় মাওদুদ সিকদার বাজারে এসে আমাকে বেধরক মারধর করে এবং সন্ধা সাড়ে সাতটায় টায় দিকে আমার ও আমার ভাই শহিদুলের ওপর দলবল নিয়ে হামলা চালায়। এ সময় কোনো মতে প্রাণে বেঁচে গেলেও আবার দেশীয় অস্ত্র সস্ত্র সহ দলবল নিয়ে মাওদুদ সিকদার আমাদের বাড়ীতে গিয়ে আমাদের না পেয়ে হাত কেটে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়। ইতিপূর্বে মাওদুদ সিকদার ও তার বাহিনী অনেক মানুষের নিকট থেকে চাঁদা আদায় করলেও তাদের ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারছে না। এ বিষয়ে রাজাপুর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আল-আমীন।

এ বিষয়ে জানার জন্য মাওদুদ সিকদার মনু’র ব্যাবহারিত ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com