মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সংসদ সদস্যকে সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। অনুষ্টানে দেওয়া হয়েছে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান হাজী মুজিবকে ফুলেল সংবর্ধনা।

শনিবার শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়কের একটি রেষ্টুরেন্টের পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রবীন-যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (এসিল্যান্ড) মুহিব উল্লাহ আকন, সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল ওয়াহিদ উজ্জামান রাজু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান রিপন, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক শামীম আহমেদ, সদস্য সাইফুদ্দিন সিদ্দিকি সাবলু, টি স্টাফ এসোসিয়েশন সাবেক সভাপতি মাহবুব রোজা , উপজেলা যুবদলের আহ্বায়ক মহি উদ্দিন জারু, অধ্যাপক অবিনাশ আচার্য, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিসলু আহমেদ চৌধুরী, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, ছাত্রদলের সাবেক সভাপতি নিয়ামুল হক তরফদার, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম কামরুল,এনসিপি নেতা নিলয় রশিদ তন্ময় প্রমুখ।

এছাড়াও অনুষ্টানে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সকল সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি মুজিবুর রহমান চৌধুরী বলেন, আমাকে বিপুল পরিমাণ ভোটের ব্যাবধানে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করায় শ্রীমঙ্গল-কমলগঞ্জের সকল জনসাধারনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ।

তিনি তার নির্বাচিত দুটি উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন। এবং আজকের এ ফুলেল সংবর্ধনা প্রদান করায় তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com