সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

চা শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নে কাজ করবে বিএনপি: হুমায়ুন কবির

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা  হুমায়ুন কবির বলেছেন, “শুধু একবার বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করুন দেখবেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়ন কীভাবে করি।” তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের পাশে সবচেয়ে বেশি থাকবে দলটি।

পাশাপাশি কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড বিতরণসহ তারা যে ফসল উৎপাদন করেন তার ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পুরানবাজারে বিএনপির মৌলভীবাজার– ৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির আরও বলেন, চা শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নে বিএনপি বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করবে। কৃষিখাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় সংস্কার এনে কৃষকের ঘামঝরা শ্রমের সঠিক মূল্য নিশ্চিত করা হবে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী ও সঞ্চালনায় ছিলেন যৌথভাবে কমলগঞ্জ বিএনপির আহ্বায়ক ওলি আহমদ খান ও শ্রীমঙ্গল পৌর বিএনপির সদস্য সৈয়দ সালাউদ্দিন।

 

এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৪ আসনের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব),লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক খছরুজ্জামান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং সদস্য মিজানুর রহমান,যুক্তরাজ্য বিএনপি সাবেক ক্রিড়া সম্পাদক সরফরাজ আহমেদ সরফুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com