শনিবার, ১৩ Jun ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রাজু শেখ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল (৭ মার্চ) সোমবার রাতে নগরীর রায়েরমহল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু শেখ ওই এলাকার তোরাপ শেখের ছেলে। তিনি সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন হত্যা মামলার আসামি।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতায় প্রতিশোধ নিতে প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। একাধিক মামলার আসামি রাজু কিছুদিন আগে জামিনে জেল থেকে বেরিয়েছেন।

গতকাল (৭ মার্চ) সোমবার সন্ধ্যায় হামিদ নগর এলাকায় কয়েকজনের সাথে আড্ডা দেয়ার সময় মোটরসাইকেলযোগে দুই জন এসে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com