মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নেত্রকোনায় ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের বিক্ষোভ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনায় ৯ম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।জানা যায়, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও জানা যায়, এই বিক্ষোভে বাংলাদেশ কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, নেত্রকোণা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে তারা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।
এসময় বিক্ষোভকারী বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত হয়ে আসছেন। বারবার আশ্বাস দেওয়া হলেও ৯ম পে স্কেলের গেজেট এখনো প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অবিলম্বে গেজেট প্রকাশ করে কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।
এদিকে উক্ত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেত্রকোণা জেলা শাখার প্রধান সমন্বয়ক মো: রফিকুল ইসলাম, অর্থ সমন্বয়ক মো: সিরাজুল আলম , জেলা সমন্বয়ক মোহাম্মদ রাসেল হায়দার, সদস্য মোহাম্মদ আল-আমিন, নাসরিন আক্তার, মোঃ ইব্রাহিম, আল-আমিন সহ বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেত্রকোনা জেলা শাখার নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না করা হলে আগামী দিনে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com