সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মণিরামপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থীর গণসংযোগ

দিপু মন্ডল যশোর প্রতিনিধি:
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করতে মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. এ. হালিম।
বৃহস্পতিবার বিকেলে তিনি মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের মশিয়াহাটি, কুলটিয়া মোড়, লখাইডাঙ্গাসহ বিভিন্ন হাট-বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় তিনি হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।
একই দিনে তিনি নেহালপুর ইউনিয়নের নেহালপুর, কালীবাড়ী ও পাঁচাকড়ি এলাকায় এবং হরিদাসকাটি ইউনিয়নের নেবুগাতী, হরিদাসকাটি, ভুলবাড়ীয়া, পাঁচবাড়ীয়া, পাঁচকাটিয়া, হোগলাডাঙ্গা, শ্রীপুর ও সমসকাটিসহ বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী লুৎফুন নাহার লোপা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, মঈন উদ্দীন খান, সাবেক চেয়ারম্যান আজগর আলী, জাকির হোসেন বাবু, অলিয়ার রহমান, বজলুর রহমান, হাফিজুর রহমানসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com