রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

নির্বাচনের আগেই একটি দল বেহেস্তর টিকিট দেওয়ার নামে মানুষকে ঠকাচ্ছে :- তারেক রহমান

 

মৌলভীবাজার প্রতিনিধি

বহেশত ও দোজখের মালিক আল্লাহ, আল্লাহ বেহেস্ত অন্য কেউ দেওয়ার মালিকনা। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে তারা শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে। গত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। বাক-স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর মাঠে এক জনসমাবেশে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল বিএনপি। আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক জয়ী হলে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। সমাবেশে জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন, ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌজ, সহ সাংঘঠনিক মিফতাহ সিদ্দিকী জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, যুবদলের সভাপতি মো. জাকির হোসেন উজ্বল প্রমুখ।

এর আগে মৌলভীবাজার জেলার ৪টি আসনে বিএনপির প্রার্থীদের পরিচয় করে দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com